শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, দেশে প্রাণহানি ১২১৪ লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ: বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয়

ব্যারিয়ার ভেঙে জেমসের কনসার্টে ঢুকলেন হাজারো দর্শক

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২০ টাইম ভিউ
ব্যারিয়ার ভেঙে জেমসের কনসার্টে ঢুকলেন হাজারো দর্শক
ছবি-সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আয়োজিত কনসার্টে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন হাজারো দর্শক। প্রিয় তারকার গান শুনতে উপচে পড়ে ভিড়।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ‍‍`রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন‍‍` শীর্ষক এই কনসার্টে জনপ্রিয় রক তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলের পরিবেশনা শুরুর ঠিক আগমুহূর্তে এই বিশৃঙ্খলা দেখা দেয়।

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্সের উন্মুক্ত এই চত্বরে অংশ নিতে শুক্রবার দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন নানা প্রান্ত থেকে আসা সঙ্গীতপ্রেমীরা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অ্যারেনা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে প্রিয় শিল্পী মঞ্চে ওঠার ঠিক পূর্বমুহূর্তে উন্মাদনা মাত্রা ছাড়িয়ে যায়। তখনই ভেঙে পড়ে নিরাপত্তা বেষ্টনী। হাজার হাজার দর্শক নিয়ন্ত্রণ পেরিয়ে সরাসরি কনসার্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে না পেরে একপর্যায়ে অ্যারেনার প্রধান প্রবেশদ্বারগুলো উন্মুক্ত করে দিতে বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ।

এর ফলে নির্ধারিত মূল্যে টিকিট কিনে অনুষ্ঠানস্থলে আসা দর্শকেরা চরম ভোগান্তিতে পড়েন। হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিবেশের কারণে তারা ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন।

চলতি আসরের অন্যতম বড় আকর্ষণ ছিল দীর্ঘ ১২ বছর পর ব্যান্ড ওয়ারফেজের সঙ্গে মঞ্চে ফের গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসানের সরাসরি পরিবেশনা। এ ছাড়া জমকালো এই লাইনআপে অংশ নেয় নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।

এর আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি জানিয়েছিলেন, রক এন রিদম-এর পঞ্চম আসরে দর্শকদের সম্পূর্ণ ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে নতুনত্ব যুক্ত করা হয়েছে। তারা চেয়েছিলেন খোলা আকাশের নিচে সঙ্গীতপ্রেমীদের জন্য স্মরণীয় একটি আবহ উপহার দিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর