মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক যেসব রোগী গরুর মাংস এড়িয়ে চলবেন রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাই সরকারের কাজ: তথ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলা: আসামি সোহেলের বিস্ফোরক মন্তব্যে নিতে পারে ‘নতুন মোড়’ বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের লক্ষণ নিয়ে ৪৯৫ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত আরও ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।এই সময়ে ১৩২৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ১১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের। দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ২০০ জন মারা গেছে এই বিভাগে।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪২৭ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ২৯ জন ভর্তি হয়েছে রংপুরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর