বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

হাম ও উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
হাম ও উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ১ হাজার ১১৮ জন শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হামের উপসর্গে আক্রান্ত। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৫৬ জন হামের উপসর্গে আক্রান্ত এবং ৬২ জনের ক্ষেত্রে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকায় দুইজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে দুইজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ ও সংশ্লিষ্ট কারণে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৮৮ জন নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৬৭ হাজার ৭৯ জন শিশুর মধ্যে। তাদের মধ্যে ৫৩ হাজার ৪৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৪৯ হাজার ৯০৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর