সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪ টাইম ভিউ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ১৭৯ জন শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে এতে বলা হয়েছে, এই সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে কোনো শিশুর মৃত্যু হয়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের। ফলে সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ৫৮৮ জন শিশুর।

গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, নতুন করে ৪৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন। একই সময়ে ১ হাজার ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৮১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে, আর নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪ জন। এদের মধ্যে ৫৭ হাজার ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ৫৩ হাজার ৭২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর