সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

১৬ বছরে ইলিয়াস আলীসহ ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে :দুদ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ বলেছেন, ‘১৬ বছরে ইলিয়াস আলীসহ ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে, না হলে আইনে-আদালতে পাঠিয়ে তার জীবন শেষ করেছে আওয়ামী সরকার। শেখ হাসিনা বলতেন, মুজিবকন্যা পালায় না, কিন্তু এমন দৌড় দিয়েছেন, বাংলাদেশে এই রকম দৌড় আর কেউ দেয়নি।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘হাসিনা আবার নাকি ফিরেও আশার চিন্তা করছেন? আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে, কত মানুষকে আপনি খুন করেছেন।কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন। বলতে হবে, কেন গণহত্যা করেছেন? কেন মানুষকে ভারতের দাসত্ব করতে বলেছেন।’

দুদু বলেন, ‘যেখানে দুর্নীতি ও অন্যায় থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে এমন দেশ গড়তে চায় বিএনপি। বাংলাদেশ হবে সারা বিশ্বে মাথা উঁচু করে থাকা দেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর