বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩

মুহাম্মদ রকিবুল হাসান:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ টাইম ভিউ
অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩

কুমিল্লার বুড়িচংয়ে তুচ্ছ বিরোধ মুহূর্তেই রূপ নিল ভয়াবহ অগ্নিকাণ্ডে। অকটেন ভাগাভাগি নিয়ে টানাহেঁচড়ার এক পর্যায়ে বিড়ির আগুন থেকে ছড়িয়ে পড়ে আগুন, আর তাতেই পুড়ে ছাই হয়ে যায় দুটি প্লাস্টিক ফ্যাক্টরি। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিন যুবক, আর চোখের সামনে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ঘটনাটি শনিবার বিকালে বুড়িচং উপজেলার কালাকচুয়া পার্শ্ববর্তী শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় লাগে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় তিনজন— স্থানীয় ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা’র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার  মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা তখন ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে… আমরা এখন পথে বসার উপক্রম।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর