সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

অচিরেই দেশে ফিরে হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ টাইম ভিউ
অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন এমন প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে কখন তিনি দেশে ফিরবেন তার দিনক্ষণ বলেননি আব্বাস। বুধবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী পেয়েছি। তাদের উত্তরসরী আমাদের নেতা তারেক রহমানের মত মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্ত-চেতনা মাধ্যমে এদেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।
তিনি বলেন, দেশনেত্রীর অসুস্থতার সময়ে এটা প্রমাণ হয়েছে- উনি শুধু দেশনেত্রী নয়, আমাদের নেত্রী নয়, আমাদের গর্বে জায়গা, বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাক্সক্ষার একজন অভিভাবক। এই কারণে বললাম যে, আমার এই বয়স পর্যন্ত আমি দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোন নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী। এতো দোয়া আপনারা দেখে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। এই দোয়ার কারণে হয়তো আল্লাহতালা উনাকে আমাদের মাঝে আবার ইনশাআল্লাহ ফিরিয়ে দিবেন বলে আশা করি।আব্বাস বলেন, আজকে পর্যন্ত পত্র-পত্রিকায় যা দেখলাম, উনার অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই।
আমরা আল্লাহতালার কাছে কামনা করব, যেন খারাপ না হয়, এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়। উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন।
‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর