নির্বাচন কমিশনে (ইসি) তিন সদস্যের প্রতিনিধি দল এসেছে। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা।মঙ্গলবার(২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে তারা নির্বাচন কমিশনে এসেছেন। ইসি সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসিম উদ্দিনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে আলাপ হতে পারে।