সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : মির্জা আলমগীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ টাইম ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, দেশের একটি গোষ্ঠী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত করা মানেই দেশের সর্বনাশ ডেকে আনা। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময়সভায় এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, “এরা (ষড়যন্ত্রকারীরা) আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না।”

৭১ আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয়। সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, আজ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। দেশে এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ্ব মনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর