সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক এগারোর ইঙ্গিত দেখতে পাচ্ছি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

বর্তমানে এক-এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। স্কুল অব লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ শীর্ষক সংলাপের আয়োজন করে।

আবদুল মঈন খান বলেন, ‘এক-এগারোর যে পরিকল্পনা-বিরাজনীতিকরণ, সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি তার (এক-এগারোর) একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে (সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই) এখানে আলোচনা করতে এসেছি, সেগুলো কিন্তু ভেস্তে যাবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতেই থাকবে আর অন্য কোনো কাজ হবে না, এটা তো হতে পারে না। আজকে সংস্কার করে তারপর নির্বাচন হবে-এটা যুক্তির কথা হতে পারে না। অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো করতে হবে। নির্বাচনের পরেও তো সংস্কার হতে পারে। আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর