শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

এবার টেলিভিশনে ভিডিও দেখার অ্যাপ আনল এক্স

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি এক্স (সাবেক টুইটার)। এটি শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে রয়েছে এর ব্যবহারকারী। ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় সুবিধাগুলো এক্সে যুক্ত করছেন। সেই ধারাবাহিকতায় এবার ইউটিউবের আদলে ‘এক্স টিভি’ অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে এক্স।

এক্সের তথ্যমতে, অ্যাপটির মাধ্যমে এক্সে অন্যদের পোস্ট করা সব ভিডিও টেলিভিশনের বড় পর্দায় দেখা যাবে। এমনকি এতে প্রচারিত লাইভ ভিডিওগুলোও দেখার সুযোগ মিলবে। এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে এই অ্যাপটি সহজেই ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে গুগল প্লে, অ্যামাজন ও এলজির অ্যাপ স্টোর থেকে নামিয়ে স্মার্ট টেলিভিশনে অ্যাপটি ব্যবহার করা যাবে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ চালু করা হবে।

ধারণা করা হচ্ছে, ইউটিউবসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত করতেই টেলিভিশনের উপযোগী অ্যাপটি উন্মুক্ত করেছে এক্স।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর