রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সদস্য সম্রাট, অনুষ্ঠান হওয়ার কথা ছিল সামনে মাসে একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের দোষ স্বীকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর মার্কিন পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু-নিখোঁজ,তদন্তের নির্দেশ ট্রাম্পের সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃ‍‍ত্যু ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল হরমুজে ‘পুলিশি ভূমিকা’ নিলে মার্কিন জাহাজ ডুবানোর হুঁশিয়ারি ইরানের শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের দোষ স্বীকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের 'বিক্রেতা' হেলালের দোষ স্বীকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অস্ত্র সরবরাহকারী মাজেদুল হক হেলাল। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।এর আগে ৩ দিনের রিমান্ড শেষে শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে ঘটনার দায় স্বীকার করে মাজেদুল হক হেলাল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন।

একপর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তীতে জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার থানাধীন হারেছ শাহ মাজার লেন এলাকা থেকে অস্ত্র বিক্রেতা মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের একটি অস্ত্রের দোকানের মালিক। পরদিন বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকাবস্থায় ওসমান হাদিকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় ওসমান হাদিকে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে ৬ দিনের মাথায় গত ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন।এদিকে গত ৬ জানুয়ারি আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। একপর্যায়ে আদালত আবেদনটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর