সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী।তিনি মনে করেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে:খালেদা জিয়া আপসহীন না হলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই দেশটা ‘ভারতের দখলে চলে যেতে পারতো’, উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি।”
সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে জামায়াতের এই নেতা বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন।
তিনি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন আরো অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করি।নিজের চিকিৎসা প্রসঙ্গে ডা. তাহের বলেন, তার হার্টে একটা ব্লক ছিল। চিকিৎসকরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবিভক্ত হলেও তিনি দেশেই চিকিৎসার কথা বলেন। বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামানের তত্ত্বাবধানে তিনি সফলভাবে চিকিৎসা করেছেন এবং এখন সুস্থ আছেন। তবে তাকে কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।