সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা দু’বছর সময় ‘কঠিন যাবে’ আমি ‘আগেভাগে বলছি’: অর্থমন্ত্রী এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। রোববার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ‘ছাত্র-জনতার’ উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি।

মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়। সেটা আমরা সর্বক্ষেত্রে- যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই।

তিনি বলেন, ‘যে নামে আজ টুর্নামেন্ট হচ্ছে, জিয়া স্মৃতি টুর্নামেন্ট। প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেশের সব ক্ষেত্রে প্রত্যক্ষ ছোঁয়ায় দেশ এগিয়েছিল। আজ তার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।’

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের তরুণ-যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানিং। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর