সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেবো : রাশেদ খাঁন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫ টাইম ভিউ

নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেছেন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের জন্য মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর চায় না।

পথসভায় রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। আমিও তাকেই ভোট দেব। তিনি বলেন, আজ কৃষকরা সার পায় না, বীজ পায় না। শিক্ষা ব্যবস্থা বিগত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর