সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

চিন্ময় গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। এটার জন্য আপনি কী পুরষ্কার পাবেন ভারতের কাছ থেকে? দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,চিন্ময়ের  ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল। বাংলাদেশ পিন্ডি থেকে মুক্ত হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে, এদেশের মানুষ তেমন নয়।

বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে ভারত দেশে ফেরানোর চেষ্টা করছে এমন দাবি করে তিনি বলেন,  ১৮ কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কীভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম বলেন,এই অন্তবর্তীকালীন সরকারের উচিত ছিল সবকিছু সংস্কার করে দ্রুত নির্বাচন করা। তারা তা না করে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, রিকশা বন্ধ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়লে  সবাই বিপদে পড়বে। দেশে বিদেশে নানা ধরনের চক্রান্ত চলছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা কিছুই বুঝতে চাচ্ছেন না। দেশে অনেক অনেক ঘটনা ঘটছে, তবে এগুলো সমাধানে এই সরকারের কোনো উদ্যোগ নেই বলেও দাবি করেন সাবেক এ উপাচার্য।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির,  নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর