সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ছাত্রদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার, ৫০০ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ জনকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সংগঠনটি এমন সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা গত ১৫ বছর ধরে লেজুড়ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এ শব্দটি (লেজুড়ভিত্তিক) নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের দ্বিধা-বিভক্তি রয়েছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই, সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না। আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে। তারা তো সেই আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে। সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের ওপর চাপিয়ে দেইনি।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, আমাদের দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছে। আমরা ৩০০ ছাত্রদলের নেতাকর্মীকে বহিষ্কার করেছি, ৫০০ জনকে আমরা শোকজ করেছি । তবে গণমাধ্যমে সেই শোকজ কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়নি বলে অভিযোগ তার। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য রেখেই আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর