সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ছাত্রলীগ-যুবলীগকে গুলি করে হত্যার লাইসেন্স দিয়েছিলেন শেখ হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন বলেন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এখন দেখি ঢেঁকি নরকে গেলও ধান ভানে। ছাত্র-জনতাকে প্রতিহত করতে শেখ হাসিনা ছাত্রলীগ-যুবলীগকে গুলি করে হত্যার লাইসেন্স দিয়েছিলেন। আর তিনি (শেখ হাসিনা) হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন। ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগসহ সবাইকে ফেলে গত ৫ আগস্ট তিনি একাই পালিয়ে গেলেন। এখন আশ্রিত দেশে বসে মাঝে মাঝে আওয়াজ দেন। গুজবও ছড়াচ্ছেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের ‘যা ইচ্ছে তাই’ কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। যারা ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে ছিলেন না, এমন লোকদের উপদেষ্টা বানানো হয়েছে। তারা নাকি সুশীল সমাজের লোক। বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী লোকজন; কিন্তু তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর