সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জবি ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জুবায়েদ হোসাইন নামে ওই শিক্ষার্থীর বাড়ি কুমিল্লায়। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

রোববার সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনের বাসার সিড়িতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। এসব তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেখানে লাশ পাওয়া গেছে ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে টিউশনি করাতেন তিনি। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির তিন তলার সিড়িতে রক্তাক্ত মরদেহটি পড়ে ছিল। প্রথম তলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় ওঠার সিড়িতে রক্তের দাগ আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর