সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জরুরি পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪ টাইম ভিউ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন।’

তিনি বলেন, ‘টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন।

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে গত শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন।

সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর