সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে, মা বোনদের উদ্দেশ্যে টুকু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৭ টাইম ভিউ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের তালিমি ক্লাস করাচ্ছে জামায়াতে ইসলামী। ক্লাসে বোঝাচ্ছে, আপনাদের জামায়াতকে ভোট দিতে হবে। জামায়াত রসুলের পথে হাঁটে আর আমরা (বিএনপি) শয়তানের পথে হাঁটি, এটা আবার আমার মা-বোনেরা বিশ্বাসও করে। জামায়াত আপনাদের সঙ্গে মুনাফিকি করছে।শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদরাসার প্রাঙ্গণে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। তখন তারা একাত্তরের বিরোধিতা করেছে। গণহত্যা করেছে। মেয়ে মানুষের ইজ্জত লুটেছে। আমরা ভাতার জন্য মুক্তিযুদ্ধ করিনি, আমরা একটা দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের আজকে আর বাচ্চা পোলাপানের কাছে কোনো মূল্য নাই, কেন না, মুক্তিযুদ্ধ বেঁচে হাসিনা ১৬ বছর মানুষকে অত্যাচার করেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, মুক্তিযুদ্ধ যে আসলে আমাদের গৌরব, মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের মানুষ বাংলাদেশের নাগরিক হতে পারত না, অথচ সেই মুক্তিযুদ্ধকে তারা বুঝতেছে না। জামায়াত বলছে, রোজা রাখা যেমন ফরজ, জামায়াতের নেতাদের নির্বাচন করাও ফরজ। কত বড় মুনাফিকি, ধর্মের নামে তারা এগুলো করছে।উঠান বৈঠকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি উথানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর