মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে আলোচিত কলেজছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ঘাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ
‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

জুলাই গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির শুরুতেই বাধা দিয়েছে পুলিশ। বুধবার বিকেল ৩টার পর থেকে রামপুরা ব্রিজে জড়ো হয় চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পাড়ায় জুলাই ঐক্যের লোকজন প্রগতী সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তা‌রের দাবি জানান।

আন্দোলনকারীদের একজন শিহাব জানান, তারা সরকারকে জানান দিতে চান যে, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে। তাই তারা মার্চ টু হাইকমিশন কর্মসূচি নিয়েছেন।

এর আগে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে (বুধবার) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর