সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জুলাই সনদ নিয়ে কোনো প্রতারণা সহ্য করা হবে না: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৯ টাইম ভিউ

জুলাই সনদ নিয়ে নতুন করে কোনো সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন লেখেন, জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই। যে লেখায় স্বাক্ষর হয়েছে, সেই লেখা অনুযায়ী বাস্তবায়ন ও আইনগত ভিত্তি হবে। এর বাইরে নতুন করে কিছু পরিবর্তনের সুযোগ নেই। তিনি আরও বলেন, রাষ্ট্রের রীতিনীতি কারও আবেগ, অনুভূতি বা আবদার অনুযায়ী পরিবর্তন হয় না। কোনো একটি দল স্বাক্ষর করেনি বলে অন্যদের সঙ্গে প্রতারণা করা যাবে না। এমন চেষ্টা হলে প্রতিরোধের মুখে পড়তে হবে।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি পারেন, তাদের হাত পা ধরে স্বাক্ষর করান বা তাদের জন্য আলাদা জুলাই সনদ তৈরি করে নিন। আমরা যেটাতে স্বাক্ষর করেছি, ওটাই আমাদের জুলাই সনদ।

শেষে তিনি সতর্ক করে বলেন, হাসিনা কোটা সংস্কার নিয়ে প্রতারণা করে বিদায় নিয়েছে, জুলাই সনদে প্রতারণা করলে আপনাদেরও বিদায় নিতে হবে। আমার স্বাক্ষর নিয়ে কাউকে প্রতারণা করতে দেব না। রাজনৈতিক মহলে রাশেদ খানের এই বক্তব্যকে জুলাই সনদ ঘিরে চলমান মতবিরোধের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর