রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয় দফায় বাড়ছে হজ নিবন্ধনের সময়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলে তা আরও বাড়ানো হচ্ছে। তবে কত দিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে নিবন্ধনের সময় বাড়ছে এটা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক বলেন, ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি তাই আবার সময় বাড়ানো হবে। তবে কত দিন বাড়বে তা এই মুহূর্তে বলতে পারছি না। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বাড়ি ভাড়াসহ হজের আনুষঙ্গিক কার্যক্রমে পরিদর্শন করতে বর্তমানের সৌদি আরবে রয়েছেন। তিনি দেশের ফেরার পর হজের নিবন্ধনের সময় বাড়ানোর ফাইল সচিবের কাছে পাঠানো হবে। চলতি বছর (২০২৪ সাল) বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা রয়েছে ১০ হাজার ১৯৮টি। আর বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার। সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় দফা সময় বাড়িয়ে রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৪৩৪ জন। এখনো ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর