সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দিইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন। বুধবার ঢাকার আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়। যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে।’

তিনি বলেন, ‘যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারে প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদের যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। শুধু স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘রাজনীতিতে আমরা স্লোগান দিই–আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিস হলো– দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর