সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

দ্রুত নির্বাচন দিন:অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরকারের উদ্দেশে তিনি বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যে সংকট তা সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে।

তিনি বলেন, চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভেঙে ফেলতে পারেনি। বিএনপির রাজনীতি এদেশের জনগণের রাজনীতি।আজকে যারা বলেন- বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে।সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে বলেও মির্জা ফখরুল উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর