বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নরসিংদীতে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গাড়ি গুঁড়িয়ে দিলো ছাত্রদল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৮১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এর আদালতে হাজিরা প্রতিহত করতে আদালত প্রাঙ্গণসহ সড়কে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। এ সময় তারা মাইক্রোবাস, প্রাইভেটকারসহ তিনটি গাড়ি ভাঙ্গচুর করেছে।

জানা যায়, ছাত্রদলের দুই নেতা হত্যা মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়েছিলেন। আজকে সকালে তিনি নরসিংদীর আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে আসবেন এমন সংবাদের ভিত্তিতে ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিনের নেতৃত্বে সকাল থেকেই তারা আদালতে আসার সড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা সড়কে খায়রুল কবির খোকনসহ হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এই সময় খায়রুল কবির খোকনের পক্ষে হাই কোর্টের আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলে পদ বঞ্চিত নেতারা তাদের বহনকারী ৩ টি গাড়ী ভাঙচুর করে। এ সময় আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত প্রাঙ্গনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিন বলেন, ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি বাতিলের আন্দোলন করতে গিয়ে আমাদের দুইজন ভাই মারা গেছে। আর তারা বলছে আমাদের ভাইকে না কি আমরাই মেরেছি। যতদিন পর্যন্ত এই হত্যাকান্ডের বিচার না হবে ততদিন খোকন -শিরীনসহ কোন আসামিই নরসিংদীতে পা ফেরতে পারবে না। আমরা তাদের নরসিংদীর মাটিতে প্রতিহত করবো।

হাইকোর্টের আইনজীবী এডভোকেট ইলতুতমিশ সওদাগর বলেন, আমরা আদালতে যাওয়ার জন্য স্টেডিয়ামের সামনে পৌঁছানো মাত্র তারা গাড়ি থামিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সামনে থাকলে ও তারা এগিয়ে আসেনি। তারা আমাদের তিনটি গাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলেছে।

পরে বেলা ২টার দিকে নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র এডভোকেট মাহবুব উদ্দিন খোকনকে সঙ্গে নিয়ে হাজির হন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা। এরই ধারাবাহিকতায় ২৫শে মে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করে। ওই সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এসময় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হয় ।পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয় ।এই ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরীন সহ ৩০ জনের বিরুদ্ধে নিহত সাদেকুরের ভাই আলতাফ হোসেন হত্যা মামলা করেন। এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর