রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীদের ওপর রাজনৈতিক সহিংসতা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী: ইউটিএল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ টাইম ভিউ
নারীদের ওপর রাজনৈতিক সহিংসতা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী: ইউটিএল

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্বারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ ও জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের নারীকর্মীদের ওপর ধারাবাহিকভাবে সংঘটিত হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) গভীর উদ্বেগ, কঠোর নিন্দা জানিয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ইউটিএল নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। দেশের মানুষ প্রত্যাশা করে।  এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এটি সম্পন্ন হবে। কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে   সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণকালে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের নারীকর্মীরা প্রকাশ্য হামলা ও হেনস্তার শিকার হয়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন,  যশোরের ঝিকরগাছা, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইলের গোপালপুর, লালমনিরহাট, ভোলা ও ভোলার চরফ্যাশন, ঢাকার মিরপুর, মেহেরপুরে এবং কেরানীগঞ্জে সংঘটিত ঘটনাগুলোর প্রতিটিতেই বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোথাও নারীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, কোথাও শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, কোথাও আহত করা হয়েছে এবং কোথাও প্রকাশ্যে হিজাব খোলা কিংবা পোষাক খোলার হুমকি ও অপমানের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

ইউটিএল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, নারীদের লক্ষ্য করে সংঘটিত এই সহিংসতা বাংলাদেশের সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার আইন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (CEDAW) এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (ICCPR) এর মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

ইউটিএল আরও মনে করে, রাজনৈতিক মতাদর্শগত বিরোধের অজুহাতে নারীদের ওপর হামলা, হেনস্তা ও নির্যাতন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ রুদ্ধ করার যেকোনো প্রচেষ্টা সরাসরি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের বিরোধী। এমতাবস্থায়, ইউটিএল চার দফা দাবি জানায়।

এক . সংঘটিত প্রতিটি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে। দুই. হামলা ও হেনস্তার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তিন. ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা নারীদের ওপর সহিংসতা প্রতিরোধে কার্যকর ও প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।  চার. এসব ঘটনায় প্রশাসনিক গাফিলতি, নিষ্ক্রিয়তা বা পক্ষপাতিত্ব প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এবং দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার মান রক্ষার লক্ষ্যে গঠিত একটি সংগঠন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর