সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ টাইম ভিউ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।” এই কারণে সংস্কার নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।তিনি অভিযোগ করেন, দুটি দল মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে রাজনীতিতে খেলছে:প্রথম দল: মুক্তিযুদ্ধ কার্ড খেলছে—মুক্তিযুদ্ধ বনাম রাজাকার।দ্বিতীয় দল: ধর্ম কার্ড খেলছে—ইসলাম বনাম ইসলাম বিরোধী।নাহিদ ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যে ভূমিকা সেই ভূমিকা এই জাতি মনে রাখবে।বাংলাদেশের পর্যটন প্যাকেজজুলাই অভ্যুত্থানে সমর্থন জানিয়ে আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, প্রবাসে থাকা আমাদের ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী মানুষেরা বৈশ্বিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করেছিল।তিনি সরকারের কাছে আহ্বান জানান, আরব আমিরাতে কারারুদ্ধ হয়েছিলেন, এমন জুলাই যোদ্ধাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা যেন করা হয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে। তিনি জানান, ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত হানলে তা রুখে দেওয়া হবে।নাসীরুদ্দীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রশংসা করে বলেন, বন্দিদের দেশে ফেরার বিষয়টি যেন পুরো বাংলাদেশে একটি ‘উদ্‌যাপন’ হয়, সেই উদ্যোগ সরকারকে নিতে হবে এবং প্রবাসে কারাবন্দিদের পরিবারের দায়িত্বও সরকারকে নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর