সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে : গয়েশ্বর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ
Photo- Collected

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী গরিবের বৈষম্য দূর হয়। এমন বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট খেলার মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কী হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সাথে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে তিনি বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দেবে।

সমাবেশে আলী আজগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধ নন্দন চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর