মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে: শাহে আলম বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি : অর্থমন্ত্রী

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন। অনিয়মের কারণে এর আগে চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তাই আবারো মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৬০ কিলোমিটার গতি, ছবি তোলা থেকে বিরত, দাঁড়ানো থেকে বিরতসহ সবগুলো নিয়মকানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়ম ভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। নিয়ম ভঙ্গকারীর অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর