সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ টাইম ভিউ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লুহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারবো না। তবে সুখে দুঃখে আপনাদের সাথে থাকবো। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌছে দেন। মঙ্গলবার (২ডিসেম্বর) বিকালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিলো তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফালাতে পারেনি, তাহলে সেই এজেন্ট দিয়ে কি হবে। আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি।

আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। ঠিক সেভাবে নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি, তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সাথে চলে আসবে। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবে।

এর আগে বাদ ফজর উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড় বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর