সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপির স্বাস্থ্যখাতের সংস্কার প্রস্তাবে যা থাকছে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ প্রস্তাব তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।তিনি জানান, স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ জিডিপির কমপক্ষে ৫ শতাংশ নিশ্চিত করা হবে। এছাড়া, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগসহ সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা এবং গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার নীতিমালাগুলোতে শুধুমাত্র আধুনিক চিকিৎসাকেই গুরুত্ব দেওয়া হয়, ফলে ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা পদ্ধতিগুলো উপেক্ষিত হয়। বিএনপি এসব প্রচলিত চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন ও গবেষণায় জোর দেবে।

স্বল্পমেয়াদী (১-৩ বছর)

১. প্রতিরোধের মাধ্যমে সুরক্ষিত স্বাস্থ্য একটি কার্যকর পরিকল্পনা-প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে ইউনিয়ন সাব-সেন্টার উন্নয়ন ও পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ।
২. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণগত মান উন্নয়ন এবং কার্যকরী প্রাথমিক রেফারেল সেন্টার হিসেবে রূপান্তর, প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা, পুষ্টিবিদ ও পরিকল্পিত পরিবার ও জনসংখ্যার ব্যবস্থাপনা।
৩. জিপির (জেনারেল ফিজিশিয়ান) অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থার প্রবর্তন।
৪. বিদ্যমান দ্বিতীয় (জেলা ও সদর হাসপাতাল) এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ ও সঠিক রেফারেল সিস্টেম বাস্তবায়ন। কিডনি, ক্যানসার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসাসহ ২৪ ঘণ্টা হেল্পলাইন, জরুরি সেবা,

দুর্ঘটনা পরবর্তী সেবা ও দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থাপনা।
৫. স্বাস্থ্যসেবায় ন্যায়বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন। সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবহার।

মধ্যমেয়াদী (১-৫ বছর)

১. স্বাস্থ্য কার্ড প্রবর্তন ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সুবিধা প্রবর্তন।

দীর্ঘমেয়াদী

১. আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষম স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
২. স্বাস্থ্যশিক্ষা ও গবেষণা এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে সক্ষম হিসেবে প্রতিষ্ঠিত করা।
৩. স্বাস্থ্য পর্যটন উপযোগী একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, স্বাস্থ্যখাতের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি বাস্তবায়নের জন্য বিশ্লেষণ, মূল্যায়ন এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনকল্যাণমুখী দল হিসেবে জনগণের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যখাতের সংস্কার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর