সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: আমীর খসরু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সবার একটা করে স্মার্টফোন থাকা দরকার। কিন্তু সেই পণ্যটা মানুষের হাতে তুলে দিতে পারছি না। অথচ ডিজিটাল বাংলাদেশের বক্তব্য শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলাম। ক্ষমতায় এলে বিএনপি চেষ্টা করবে কত কম দামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয়া যায়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা অ্যাসেম্বল করে, তারা ইমপোর্ট নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করবে। এটা বিপদজনক। তাই এই নীতি পুনর্বিবেচনা করা দরকার। বিএনপি ক্ষমতায় এলে এটা রিভিউ করবে। সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে প্রয়োজন মতো পরিবর্তন আনা হবে।

এ সময় যেকোনো ধরণের মনোপলি মুক্তবাজার অর্থনীতির পরিপন্থি বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

‘পৃষ্ঠপোষকতার পলিসি কখনো কাজ করবে না। এ ধরণের পলিসি শুধু গুটিকয়েক মানুষকে সুবিধা দেয়’, যোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর