সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা: বাংলাদেশ জাস্টিস পার্টির গভীর উদ্বেগ ও জাতীয় ঐক্যের আহ্বান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০৮ টাইম ভিউ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা: বাংলাদেশ জাস্টিস পার্টির গভীর উদ্বেগ ও জাতীয় ঐক্যের আহ্বান। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এবং মহাসচিব অনক আলো হোসেন শাহেদী।

বিবৃতিতে নেতৃদ্বয় অভিমত ব্যক্ত করেন যে, দেশের এই ক্লান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার উপস্থিতি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে যাচ্ছে। দেশী-বিদেশী দালালচক্র যখন জাতীয়তাবাদী শক্তিকে বহুধাবিভক্ত করার উদ্দেশ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছে, তখন বেগম খালেদা জিয়ার অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জাতীয়তাবাদী শক্তিকে একই মঞ্চে আনার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়, রহস্যজনক কারণে বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের মতো জটিল রোগের উৎপত্তি বিষয়ে যে সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহ ও আশঙ্কা বিদ্যমান, বাংলাদেশ জাস্টিস পার্টি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দলটির মতে, এই গুরুতর অসুস্থতা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে।

নেতৃদ্বয় অভিযোগ করেন যে বিএনপি ও এর পার্শ্ববর্তী কতিপয় কুচক্রী মহলের অপতৎপরতার কারণে বিএনপির সঙ্গে দেশের সকল প্রকৃত জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ সম্মিলন বারবার বাধাগ্রস্ত হয়েছে। তাঁরা বলেন, “এই চরম সঙ্কটকালে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির একমাত্র আলোকবর্তিকা।”

বাংলাদেশ জাস্টিস পার্টি এ সময়ে দেশের সকল দেশপ্রেমিক জনতা, জাতীয়তাবাদী রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে ‘জাতীয়তাবাদী শক্তির লাইটহাউজ’ বিএনপির পাশে থাকার আহ্বান জানায়। একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে জাতীয় প্রার্থনার আহ্বান জানান। বাংলাদেশ জাস্টিস পার্টি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর