সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তান হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। বৈঠক আরও উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

এর আগে গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ২৫ নভেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসা ফিরোজায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর