সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ টাইম ভিউ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।

তিনি বলেন, কখনো কখনো অন্যায় আবদারের মুখোমুখি হয়েও দেশের স্বার্থে তা মেনে নিয়েছেন বেগম জিয়া। কোনো মানুষ যেন হত্যা না হয় এ কারণে ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করেও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি। অথচ, যারা সেই সময় হত্যাযজ্ঞ চালিয়ে তত্ত্বাবধায়ক দাবি তুলেছিল, পরে ক্ষমতায় এসে নিজেরাই তা বাতিল করেছে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছে শেখ হাসিনা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দী করেছিল।

এ সময় জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে না করার আহ্বান জানান রিজভী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর