সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৫ টাইম ভিউ

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি এই মর্মান্তিক ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন।বাংলাদেশ ভ্রমণবিবৃতিতে জামায়াত আমীর বলেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ইতোমধ্যে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় দুইশ’ মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তিনি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন, তিনি যেন আহত ও নিহতদের পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক পদক্ষেপের ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর