সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমাযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামায়াতের এ নেতা বলেন, ‘এ ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারো যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই।’

তার ভাষ্য, একাত্তরে এ দেশের মানুষের স্বাধীনতার প্রত্যাশাকে তখনকার জামায়াত নেতৃত্বের ‘সম্মান করা উচিত’ ছিল। তবে তারা কেন করেননি, তা নিয়ে কথা বলার উপযুক্ত ব্যক্তি তিনি নন, কেননা তিনি তখন ছিলেন না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি এ কথা বলব কীভাবে? আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়। এখন মাফ চাওয়ার পরে বলে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়?’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোট করতে হবে। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।’

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে দেশটা কি আফগানিস্তান হবে, নাকি ইরান হবে, নাকি ইন্দোনেশিয়া হবে, না লেবানন হবে, না পাকিস্তান হবে? আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ। এটা অন্য কোনো দেশ হবে না। মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে; কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই। একইভাবে আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে পাওনা রেসপেক্টটুকু চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। এখানে আমরা সমতার কথা বলছি না। কারণ ভারত হচ্ছে বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ; দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। তাদের রিসোর্স, ম্যানপাওয়ার, ল্যান্ড হিউজ দ্যান আওয়ার পিপল।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করতে চাই। কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে, আর ১১৮ মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি এটা হয়, তাহলে দুই প্রতিবেশী শুধু ভালো থাকব না, এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্বদরবারেও সম্মানিত হব।’

জামায়াত ও বিএনপির মধ্যকার সম্পর্কে টানাপড়েন কারণ জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘আমরা দুটি পৃথক দল। জাতীয় প্রয়োজনে আমরা বহুদিন একসঙ্গে ছিলাম। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে, আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাচ্ছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর