রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে বিএনপির হামলায় জবি শিবির নেতা আহত

জবি প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১১ টাইম ভিউ
শেরপুরে বিএনপির হামলায় জবি শিবির নেতা আহত

শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতার নির্দেশে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিবির নেতার পাশাপাশি জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের কয়েকজন সমর্থকও আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা পরে আসায় চেয়ার পায়নি। পরে জামায়াতের নেতাকর্মীদের সরে বসার জন্য বলে উপজেলা প্রশাসন। হঠাৎই চেয়ার ও আশপাশে থাকা পাথর দিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপি।

আহত শিবির নেতা নাহিদ হাসান রাসেল জানান, নির্ধারিত সময়ের আগেই ঝিনাইগাতি উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগে থেকেই উপস্থিত হয়ে আসন গ্রহণ করলে মাঠের সব চেয়ার পূর্ণ হয়ে যায়। পরে দুপুর ২টার পর বিএনপির নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের অনুরোধে জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল তার দলের নেতাকর্মীদের স্টেজের ডান পাশের সারির চেয়ার বিএনপির জন্য ছেড়ে দিতে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী জামায়াতের নেতাকর্মীরা চেয়ার ছাড়তে শুরু করলে বিএনপির কয়েকজন কর্মী চেয়ারে বসার পরিবর্তে চেয়ার ও আশপাশে থাকা পাথর দিয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “পুরো ঘটনাটি উপজেলা প্রশাসনের সামনেই ঘটলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিএনপির সহাবস্থানের বিপরীতে সংঘাতের রাজনীতি বেছে নিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর