রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ষড়যন্ত্রকারী এক পক্ষ পালিয়েছে, আরেক পক্ষ ষড়যন্ত্র করছে :তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ
ষড়যন্ত্রকারী এক পক্ষ পালিয়েছে, আরেক পক্ষ ষড়যন্ত্র করছে: তারেক রহমান

‘নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তারা গত ১৫ বছর দেশ ছেড়ে পালানো আরেকটি পক্ষের সঙ্গে তলে তলে এক ছিল’ এমন অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত ১৫ বছর। এই ১৫ বছরে তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটাতো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে।

ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ২০০৮ সালের মতো ষড়যন্ত্র চলছে। ভোটকেন্দ্রে লাইন আছে, কিন্তু লাইন আর নড়ে চড়ে না। কিন্তু দেখা গেছে ভেতরে সিল মারা শুরু হয়ে গেছে। এটা করতে দেয়া যাবে না। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোর থেকে কেন্দ্রে থাকতে হবে। ভোটশেষে কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেনো বাক্স ভরাট করতে না পারে।

এ সময় নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেয়া হবে। ওই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পেতে সুবিধা হবে কৃষকদের। এছাড়া ধানের পাশাপাশি প্রচুর আমও হয় এ এলাকায়। কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই, সে ব্যবস্থা করা হবে। আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেল লাইন স্থাপন করা হবে। যে সুবিধায় শুধু ফসল নয়, মানুষও দ্রুত সবখানে যাতায়াত করতে পারে।

গণতন্ত্রের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন। হতাহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাই ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর