সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে : নাসীরুদ্দীন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪ টাইম ভিউ

বিচার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াত যে কারও সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।তিনি জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। নাসীর বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারও সঙ্গে আমাদের জোট হতে পারে।’

তিনি বলেন, কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারও সঙ্গে জোটে যাব না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর