সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সীমান্তে হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ টাইম ভিউ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে দুই বাংলাদেশি যুবককে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। জামায়াত আমির বলেন, ভারতের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবে এসব ঘটনা থেমে নেই। তিনি প্রশ্ন তুলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে?

এছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করার জন্যও জোর দিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর