সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি: মির্জা ফখরুল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৪ টাইম ভিউ

আওয়ামী লীগ সরকারের সময় আমার উপর, আমার পরিবার এবং দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। তবুও কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরে তিনি বলেন, সোশ‌্যাল মিডিয়ার খারাপ দিকটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।

অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, জেলা ভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতি হিসেবে এখনো আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে।

ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি। তাই কারা কিভাবে রাজনীতি করছেন এই জিনিসগুলো আপনারদের বুঝতে হবে এবং সব দিক চিন্তা বিবেচনা করে কোনটি সঠিক সেই বর্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান ব্যবসায়ীদের। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর