মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার কথিত সাংবাদিক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৭১ টাইম ভিউ
স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার কথিত সাংবাদিক

মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে আব্দুর রউফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড–সংলগ্ন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আবদুর রউফ শহরের মল্লিকপাড়ার প্রয়াত সরাফত আলীর ছেলে।পুলিশ ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, আটক আব্দুর রউফ দীর্ঘদিন ধরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি করে আসছিলেন।

রমজান মাসের শুরু থেকেই তিনি উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনকে মুঠোফোনে এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে দেখে নেওয়ার হুমকি দেন। আজ সকালে তিনি কার্যালয়ে গিয়ে টাকা দাবি করলে অফিসের কর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বলেন, ‘ওই ব্যক্তি নিজেকে মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন। আজ সকালে অফিসে এসে সরাসরি টাকা দাবি করলে আমরা সহকর্মীরা মিলে তাকে আটকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার অফিসের দুজন স্টাফের কাছে চাঁদাবাজির খবর পেয়ে আমি তাৎক্ষণিক সদর থানা-পুলিশকে জানাই। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটক আবদুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে। পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির রেকর্ড এটিই প্রথম নয়। গত বছর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছিলেন। ওই ঘটনায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর