সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

হেলমেট পরে মোটরসাইকেলে এসে রাজধানীর ৪ জায়গায় ৭ ককটেল বিস্ফোরণ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫২ টাইম ভিউ

রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় আজ সোমবার সকালে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়েন। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রবর্তনার সামনে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।

দুজন হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তাকর্মী।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে বলেন, ‘প্রবর্তনার সামনের সড়কে এবং বাউন্ডারির ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কেউ আহত হয়নি।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি।

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল

মিরপুরে ভোর পৌনে চারটার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দু’জন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁদের মাথায় হেলমেট ছিল। চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে। ককটেল বিস্ফোরণের পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

ধানমন্ডির দুই জায়গায় ককটেল

ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে দুটি ও ৯/এ সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, মাইডাস সেন্টারের সামনে সকাল পৌনে সাতটার দিকে একটি মোটরসাইকেলে দু-তিনজন ব্যক্তি এসে দুটি ককটেল ছোড়েন। বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সকাল সাতটার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনেও দুটি ককটেল ছোড়া হয়।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে এসে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল দল ছিল। ধারণা করা হচ্ছে, তাদের ভয় দেখানোর জন্যই এই ককটেল ছোড়া হয়েছে। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর