সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধকে ছিনতাই করা হয়েছে : মুফতী মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ টাইম ভিউ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুফতী আল্লামা মামুনুল হক বলেছেন, ‍‍`বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরীর মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। শুধু হাইজ্যাক করেই ক্ষান্ত হয়নি, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে বাহাত্তরের ভেজাল চেতনাকে প্রতিষ্ঠিত করার পাঁয়তারা চালানো হয়েছে।‍‍ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের প্রতিবাদে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, ‍‍`বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলা মানুষদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করার পাঁয়তারা চালানো হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেয়ার এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে।‍‍`

‍‍`বাংলাদেশের সম্পদ লুট করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে পালিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল তাঁর দুর্ভিষন্ধি। সেই দুর্ভিষন্ধির কারণ, তার রাজনীতিই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধে গ্রহণের রাজনীতি।‍‍` বলেন মামুনুল হক।

প্রতিবেশি দেশ ভারতকে হুশিয়ার করে মামুনুল হক বলেন, ‍‍`পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কের বুকে ছুরিকাঘাত করেছে। কিন্তু সেখানে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার মানুষ সেটা বরদাশত করবে না।‍‍`

তিনি বলেন, ‍‍`গত ৫ ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে থেকে সেদেশের প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরীর করার জন্য প্রতিহিংসা পরায়ন বক্তব্য দিয়েছেন, তার সেই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরী হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগের নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও এর দায় নিতে হবে।‍‍`

বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সভাপতি মুফতী অলিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলহাজ্ব আলী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস পাবনা শাখার সভাপতি মাওলানা শিবলী হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমিন জিহাদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর