সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ টাইম ভিউ

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।

তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার।

এসময় তিনি আগের মতো সময়ক্ষেপণ না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে সচিবালয়ের আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। বুধবার রাত ১টা ৫২ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর