সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

রাজধানীতে ব্যানার ফেষ্টুন পোস্টার অপসারণ করে অগ্রগতি পর্যবেক্ষণ টিম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম প্রতিনিয়ত কাজ করছে। এরই ধারবাহিকতায় আজ মঙ্গলবার প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যানার ফেষ্টুন পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করে।

বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মতিঝিলের দিলকুশা ক্লাবের সামনে থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা ভবন, জীবন বীমা কর্পোরেশন, বিএডিসি, রাজউক ভবন, শিল্প ব্যাংক ভবন পর্যন্ত সকল ভবন ও রাস্তায় দলীয় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

পর্যবেক্ষণ টিমের উপস্থিত ছিলেন, বিএনপির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য হাবিবুর রশিদ হাবিব, ওমর ফারুক শাফিন, রাশেদ ইকবাল খান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম সরোয়ার জাকির হোসেন সিদ্দিকী, আলী আকবর চুন্নু, জাকির হোসেন নান্নু, সাগরেজ জামান ও পারভেজ রেজা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর