সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

৭২ এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই: ভিপি নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ টাইম ভিউ

বাহাত্তরের সংবিধান বাতিল না করে সংশোধন চান গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে গণ-অধিকার পরিষদের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নুর এ কথা জানান।

এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, ‘জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।’

গণ-অধিকার পরিষদের দুটি অংশকে আবার একীভূত করার ঘোষণা দিয়ে ভিপি নুরুল হক নুর বলেন, ‘বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ-অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারেন। আমি আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে তারা সবাই যুক্ত হবেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর